
স্টারলিংক ইন্টারনেট কি?
স্টারলিংক হচ্ছে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং স্পেসএক্সের সহায়ক প্রতিষ্ঠান। বর্তমানে দেশে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি তা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত আর স্টারলিংক ইন্টারনেট সেবা দেয় স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। স্টারলিংকের ইন্টারনেট সেবা জিওস্টেশনারি (ভূস্থির উপগ্রহ) থেকে আসে। এটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ হাজার ৭৮৬ কিলোমিটার ওপর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে। ২০২৫ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত স্টারলিংক ৬ হাজার ৯৯৪টি স্যাটেলাইট স্থাপন করেছে। এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় ৩৪২ মাইল (৫৫০ কিলোমিটার) ওপরে কক্ষপথে ঘুরছে।
সূচীপত্র
স্টারলিংক ইন্টারনেট প্যাকেজ
স্টারলিংক থেকে প্রাপ্ত তথ্য মতে,বাসাবাড়িতে ইন্টারনেট সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। যেখানে থাকবে একটি রিসিভার বা অ্যানটেনা, কিকস্ট্যান্ড, রাউটার, তার ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা বা পাওয়ার সাপ্লাই সব গুলোকে স্টারলিংক কিট বলা হয়, যার মূল্য ধরা হয়েছে ৪৭ হাজার টাকা।
বাংলাদেশে স্টারলিংক দুইটি প্যাকেজ চালু হয়েছে ধিরে ধিরে অন্য প্যাকেজ গুলি চালু হবে প্যাকেজ দুইটি হলো স্টারলিংক রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট। মাসিক খরচ স্টারলিংক রেসিডেন্স প্যাকেজে ৬ হাজার টাকা ও রেসিডেন্স লাইট এ ৪ হাজার ২০০ টাকা।
Starlink Internet Package 2025
Starlink has introduced two residential internet packages in Bangladesh:
- Starlink Residential: This plan costs Tk 6,000 per month.
- Residential Lite: This option is available for Tk 4,200 per month.
Both plans require a one-time installation fee of Tk 47,000. Starlink offers unlimited data and speeds of up to 300 Mbps with both packages.
স্টারলিংক ইন্টারনেট কিটের দাম
বাংলাদেশ থেকে স্টারলিংক ইন্টারনেট সংযোগ অর্ডার করলে কিটের দাম নিবে ৪৭ হাজার টাকা তার সাথে আপনারা কিছু এক্সেসরিজ পাবেন যেমন স্টারলিংক ডিশ অ্যান্টেনা,মাউন্টিং ট্রাইপড বা স্ট্যান্ড,স্টারলিংক রাউটার,পাওয়ার সাপ্লাই এবং কেবল (ডিশ থেকে রাউটারে সংযোগের জন্য ৫০ ফুট ক্যাবল)।
স্টারলিংক ইন্টারনেট সংযোগ নিবেন কিভাবে?
বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সংযোগ নিতে নিচে উল্লেখিত ধাপ অনুসরন করে ক্রয় করতে পারবেন
- স্টারলিংক ওয়েবসাইটে (https://www.starlink.com) আপনার অ্যাকাউন্ট তৈরি করুন বা লগইন করুন।
- “Place an Order” বা “Sign Up” অপশনে ক্লিক করুন।
- আপনার বিলিং তথ্য (ক্রেডিট/ডেবিট কার্ড বা অন্যান্য পেমেন্ট মেথড) এবং শিপিং ঠিকানা দিন।
- অর্ডার কনফার্ম করুন। স্টারলিংক কিটের দাম সাধারণত ৪৭ হাজার টাকা, এবং মাসিক ফি স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট একটিতে ৬ হাজার টাকা, অন্যটিতে ৪ হাজার ২০০ টাকা।